× Banner
সর্বশেষ

ক্যামব্রিজ সিটি কলেজ ফুল – কলম দিয়ে নবীন বরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ক্যামব্রিজ সিটি কলেজে ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের খাতা, কলম, ফুল দিয়ে বরণ ও উদ্বোধনী পাঠদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ জিএম জাকারিয়া খাঁন সায়েমের সভাপতিত্বে নবীন বরন ও পাঠদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের প্রফেসর ও ক্যামব্রিজ সিটি কলেজ পরিচালনা কমিটির সহ-সভাপতি ডাঃ আব্দুল আউয়াল।

ক্যামব্রিজ সিটি কলেজের প্রভাষক এস আর রানা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য হেলাল উদ্দিন আহমেদ খাঁন, এনামুল হক রতন, ইব্রাহিম রহমত উল্যাহ, শিহাব উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ক্যামব্রিজ সিটি কলেজ খুব অল্প সময়ের মধ্যে এ এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার মান উন্নয়নসহ ছাত্র ছাত্রীদের কলকাকলীতে ভরে উঠবে ক্যামব্রিজ কলেজের ক্যাম্পাস , এ প্রত্যাশা করেন আগত অতিথিরা। পরে শিক্ষার্থীদের কল্যাণে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..