× Banner
সর্বশেষ
ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

পি আই ডি

ক্যান্সারের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব -গণপূর্ত প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১২ জুন, ২০২৩
https://thenewse.com/wp-content/uploads/Sharif-Ahmed-MP-2.jpg

ক্যান্সারের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে প্রচুর সংখ্যক রোগী বিদেশে পাড়ি জমাতো। এতে মানুষের শ্রম, সময় ও প্রচুর অর্থের পাশাপাশি বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ হতো। ক্যান্সারের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব। বলেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ও কিডনী এবং কার্ডিয়াক ইউনিট স্থাপনের উদ্দেশ্যে ১৫তলা ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সকল সেক্টরে উন্নয়নের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি বলেন, এতে জটিল রোগের ব্যয়বহুল চিকিৎসার জন্য মানুষকে আর বিদেশে যেতে হচ্ছে না। এখন উন্নত চিকিৎসা সেবা দেশের ভেতরেই সম্ভব। দেশের সরকারি হাসপাতালগুলোতে ক্যান্সারের মতো জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, জটিল রোগের চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নেও সরকার নিরলস কাজ করে যাচ্ছে। দেশের আটটি বিভাগীয় সদরে অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ইউনিট স্থাপিত হচ্ছে। পাশাপাশি নেফ্রোলজি ও ডায়ালাইসিস ইউনিট এবং হৃদরোগের আধুনিক চিকিৎসার উদ্দেশ্যে কার্ডিয়াক ইউনিট স্থাপিত হবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।


এ ক্যটাগরির আরো খবর..