× Banner
সর্বশেষ
২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

কোহলির ব্যর্থতায় ‘অভিমানী’ ভক্তের আত্মহত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ হানিমুনের পর ২২ গজের উইকেটে প্রথম ইনিংস। নেমেই পা হড়কালেন কোহলির বিরাট। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড। সাজঘরে ফিরলেন মাত্রা ৫ রান করে। প্রিয় তারকার এভাবে ফিরে যাওয়াকে কোনভাবেই মেনে নিতে পারেননি মধ্যপ্রদেশের বাবুলাল ভৈরব।

৬৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত এই রেলকর্মী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালের বিছানায় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, কোহলির পরিণতি দেখে তিনি চরম হতাশ হয়ে পড়েন। হাতের কাছে কেরোসিনের বোতল পেয়ে মাথায় ঢেলে দেন, আগুন জালিয়ে দেন গোটা শরীরে।

তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় তার পরিবারের সদস্যরা। প্রায় ৪৮ ঘন্টা ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বাবুলাল। সোমবার টেস্টের চতুর্থ দিনে ২০৮ রান তাড়া করতে গিয়ে ৭২ রানে হেরে যায় ভারত। কোহলি বাহিনীর পরাজয়ের পরদিন ভোরেই পৃথিবী থেকে বিদায় নেন অভিমানী বাবুলাল।


এ ক্যটাগরির আরো খবর..