কোরিয়ায় বৃহত্তম প্যারেডে প্রথমবার অংশ নিল পূজার তুরঙ্গমী

কোরিয়ায় বৃহত্তম প্যারেডে প্রথমবার অংশ নিল পূজার তুরঙ্গমী

পূজা সেনগুপ্ত, লেখাপড়া, সংস্কৃতিচর্চা সব দিক থেকে অনন্য। তিনি ইচ্ছে করলেই থেকে যেতে পারতেন বিদেশে, কিন্তু তা করেননি। বুদ্ধি-বিবেচনার ডাক উপেক্ষা করে হৃদয়ের ডাক শুনেছেন। নাচকেই প্রফেশন ও তার ধ্যান হিসেবে বরণ করেছেন।

দেশে থিয়েটার গ্রুপ বানিয়েছেন। গ্রুপের নাম ‘তুরঙ্গমী’। ২০১৮ সালে পূজা শুরু করেন ‘তুরঙ্গমী স্কুল অব ড্যান্স’, যেখানে প্রথাগত নৃত্যশিক্ষার পাশাপাশি নাচের ওপর গবেষণাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। আর এই স্কুলটি ২০১৯-এর জুলাইয়ে ‘ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেস্কো’র সদস্য হয়, একই সঙ্গে সদস্যপদ লাভ করেন পূজা সেনগুপ্ত।

এবার, ‘দেইগু কালার ফেস্টিভ্যাল’-এ পূজা দক্ষিণ কোরিয়ায় বিশ্বের অন্যতম বৃহত্তম নাচের প্যারেডে তার দল ‘তুরঙ্গমী’ অংশগ্রহণ করে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। বিশ্ববাসীর সম্মুখে বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের উপস্থাপনায় রীতিমতো সবাইকে মুগ্ধ করেছে।

এ ছাড়া কোরিয়া সরকারের আয়োজনে এ উৎসবে এবারই প্রথমবারের মতো আমন্ত্রণ পেল বাংলাদেশ। পূজা সেনগুপ্তর নেতৃত্বে ১০ সদস্যের দল গিয়েছিল। উৎসবে দলটির দুটি প্রযোজনায় অংশ নিয়েছেন তারা। এগুলো হলো: পাঁচফোড়ন ও নন্দিনী। দৈর্ঘ্য ছিলও যথাক্রমে ১০ এবং ৫ মিনিট। দুটির ভাবনা, নকশা, নৃত্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।