× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

ভোলায় কোরবানির গরু কিনতে গিয়ে বাসচাপায় নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২০

ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে কোরবানির গরু কিনতে গিয়ে বাসচাপায় মো. আব্দুল কালাম কালু (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ডাওরী বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কালাম কালু উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত হাসেম চৌকিদারের ছেলে এবং গজারিয়া বাজারের কাট ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কালাম কালু বুধবার দুপুরের দিকে ডাওরী বাজারের হাটে কোরবানির জন্য গরু কিনতে যান। গরুর দাম মন মতো না হওয়ায় কিনতে পারেননি তিনি। পরে হাট থেকে বের হয়ে বাজারের রাস্তা পার হওয়ার সময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার অফিসার ইন চার্জ(ওসি) মীর খায়রুল কবির এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..