× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের গ্রিল কেটে ডাকাতি

admin
হালনাগাদ: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের গ্রিল কেটে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে।  

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ডাকাতির ঘটনা ঘটে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক নাজিম এ তথ্য নিশ্চিত করেন।   তিনি বলেন, ডাকাত দল বিদ্যালয়ের প্রবেশ পথের প্রাকসিবল গ্রিল কেটে শুক্রবার দিবাগত গভীর রাতে বিদ্যালয়ের মুল ভবনে ঢুকে প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।  এ সময় ডাকাত দল ৩টি আলমিরা ভেঙ্গে নগদ ১লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও সিসি ক্যামেরার সকল সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
নাজমুল হক নাজিম আরো বলেন, শনিবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ে এসে একজন শিক্ষক এ ঘটনা দেখতে পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেমকে জানালে তিনি কোম্পানীগঞ্জ থানার পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগেও একই কায়দায় বিদ্যালয়ে বড় ধরনের চুরি সংঘটিত হয়। এরপর ডাকাতির এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার বলেন, এটি কোন ডাকাতি ঘটনা নয়, বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।  লিখিত অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..