× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে ধান ক্ষেতে অজ্ঞাত কিশোরের হাত-পা বাঁধা মরদেহ

admin
হালনাগাদ: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
কোম্পানীগঞ্জে ধান ক্ষেতে অজ্ঞাত কিশোরের হাত-পা বাঁধা মরদেহ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাত এক কিশোরের (১৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোববার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সমাজের এক নারী ধান ক্ষেতে গরুর গোবর টোকাতে যায়। এ সময় ওই নারী মুখে কস টেপ পেঁছানো, হাত-পা বাঁধা এক কিশোরের মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দাখে শৌর চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। তবে উপস্থিত স্থানীয় এলাকাবাসী এখন পর্যন্ত ওই কিশোরের পরিচয় জানাতে পারেনি।

স্থানীয় বাসিন্দা মো.শিপন ও বেলাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে কে বা কাহারা রোববার দিবাগত গভীর রাতে এ কিশোরকে অন্য কোন জায়গায় হত্যা করে মরদেহ এখানে ফেলে দেয়। নিহত যুবকের মরদেহের কাছ থেকে একটি মাক্স,১টি পেঁয়াজ, ১ জোড়া হাত মোজা, একটি ম্যাচ পাওয়া যায়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..