× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে ডিসিদের নির্দেশ সেতুমন্ত্রীর

admin
হালনাগাদ: বুধবার, ২৫ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  নির্বাচনের বছরে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, সেটাই আমরা ফলো (অনুসরণ) করছি। তবে আমরা একটা কথা বলেছি, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। সরকার এমব্যারাসড (বিব্রত) হয়, এমন কিছু করবেন না। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (২৫ জুলাই) তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে পঞ্চম অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান কাদের।

মন্ত্রী বলেন, চলমান যে কাজগুলো আছে, যেমন রাস্তাঘাট উন্নয়ন, এগুলো সচল রাখার বিষয়েই আমরা গুরুত্ব দিয়েছি। পবিত্র ঈদুল আজহার সময় মানুষের বাড়ি যাওয়া এবং কর্মস্থলে ফেরা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যানজট না থাকে, দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনোভাবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া যাবে না।

তিনি বলেন, নির্বাচনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুচারুভাবে দেখতে হবে, সেটা ডিসিদের বলা হয়েছে। আমার মনে হয় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ডিসিদের সঙ্গে আলোচনা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..