× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

কোটা আন্দোলনের নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ৮ জুলাই, ২০১৮

কোটা সংস্কার আন্দোলনের গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থীরা। আজ বেলা ১০টার দিকে ব্যবসা শিক্ষা অনুষদের এই মানববন্ধনের অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা মুখে কাল কাপড় বেধে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, আর নয় অনাচার এবার চাই অধিকার, রাশেদের বাবাকে হুমকি কেন? চাইতে গিয়ে অধিকার সইব কত অত্যাচার, আমার ভাই রাশেফ রিমান্ডে কেন?

ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী আব্দুল আল আরমান বলেন, ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে রাশেদ গ্রেপ্তার হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। আমরা রাশেদের নিঃশর্ত মুক্তি চাই ও দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপন চাই।

রিতা আক্তার নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা ক্যাম্পাসের নিরাপত্তা চাই। যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানে মারধোর করা হচ্ছে। আমরা এর থেকে মুক্তি চাই। প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা চাই।

শুভ সাহ নামের আরেক শিক্ষার্থী বলেন, রাশেদ ভাই নূর ভাইয়ের উপর যারা হামলা চালিয়েছে তাদের বিচার চাই। আমরা আমাদের বড়ভাই রাশদকে আবারও ক্লাসে দেখতে চাই। গ্রেপ্তার সকলের মুক্তি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের মুক্তি দেয়া না হবে ততক্ষণ আমরা ক্লাস পরীক্ষায় বর্জন করে যাব।


এ ক্যটাগরির আরো খবর..