× Banner
সর্বশেষ
বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

ডেস্ক

কোটা আন্দোলনকারীদের দাবির সমর্থনে ফের উত্তাল ঢাকা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
ফের উত্তাল ঢাকা

কোটা আন্দোলনকারীদের দাবির সমর্থনে ফের উত্তাল হয়েছে রাজধানী ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে ঘিরে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর বেশ কয়েকটি স্থানে কোটা আন্দোলনকারীদের দাবির সমর্থনে অবস্থান ও সমাবেশ হয়। তবে শাহবাগ মোড় ছিল ফাঁকা। বিকাল ৪টার পর হঠাৎ পাল্টে যায় সেখানকার পরিবেশ। সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। এসময় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় শাহবাগ দিয়ে যাতায়াতকারী বিভিন্ন যান চলাচল বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে।

এর আগে, জুমার নামাজের পরই তারা সাইন্সল্যাব এলাকার মোড়ে নামেন। দুপুর ২টা থেকে সায়েন্সল্যাবে অবস্থান নিয়েছিলেন তারা। প্রায় আড়াই ঘণ্টা অবস্থান শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগের দিকে যায়। ।

এদিকে, একটি সূত্র জানিয়েছে, নিউমার্কেট এলাকায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। তারা লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে আছেন। ওপর থেকে নির্দেশ আসলেই তারা হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..