× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় ১৭ আওয়ামী লীগ নেতা- কর্মী বিএনপিতে যোগদান 

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ১৭ নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।
আজ শনিবার (২৭ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে বসে পিঞ্জুরী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে এ ১৭ নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।
যোগদানকৃত অপর নেতাকর্মীরা হলেন,  আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকন্ঠ দেড়রী, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ, ও হাবি শেখ।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমরা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি।
উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দের সাথে একত্রিত হয়ে এসএম জিলানীর হাতকে শক্তিশালী করার জন্য মাঠে কাজ করবো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, আজকে যারা আমাদের দলে যোগদান করেছেন আমরা তাদেরকে সানন্দে গ্রহণ করেছি। উপজেলায় অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।


এ ক্যটাগরির আরো খবর..