× Banner
সর্বশেষ
ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক ও জনপদের(সওজ) জায়গায় অবৈধ গড়ে উঠা ছোট বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে সড়ক ও জনপদ বিভাগ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা,সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা বলেন,সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন ধরনের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান আমরা উচ্ছেদ করেছি। এই উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদের ২ একর জমি দখল মুক্ত হয়েছে।

সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান বলেন, আমাদের চলমান অভিযানের অংশ হিসেবে আজ কোটালীপাড়ায় অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।#


এ ক্যটাগরির আরো খবর..