× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা 

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
বেশি দামে তেল বিক্রি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তেল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী (৩৪) নামে দুই ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার উপজেলা সাদুল্লাপুর ইউনিয়নে হাজরাবাড়ি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ বলেন, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে কয়েকজন ব্যক্তি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করতেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বকুল চন্দ্র গাইন ও শিপ্রা শিখরী নামে দুই ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান আগামীতেও চলমান থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..