কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাধন গাইন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর বাধন গাইন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরা বাড়ি গ্রামের বাবুল গাইনের ছেলে ও হাজরাবাড়ি টিকরীবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বাধন গাইনের কাকা তাপস গাইন জানান, সকালে বাধন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পুকুরে নেমে অনাবরত ডুব দিতে থাকে। কিছুক্ষণ পরে পানিতে ডুব দিয়ে আর উপরে না উঠায়  অন্যরা শোরগোল শুরু করে। তাদের শোর চিৎকারে বাড়ির লোকজন এসে পানির নিচ থেকে বাধনকে উদ্ধার করে। পরে কোটালীপাড়া ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।