কালীগঞ্জে শ্রমিক কর্মচারীদের উদ্যোগে মোচিকে ফটক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ দেশের দক্ষিণাঞ্চালের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে ফটকসভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরিন ফটকে মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা, অবসরকালীন সুযোগ সুবিধা প্রদান, আখচাষীদের পাওনা পরিশোধসহ চিনিকলটির সার্বিক উন্নয়নে করনীয় বিষয় নিয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।

আরও বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবির, মহাব্যবস্থাপক সুমন কুমার সাহা, আনোয়ার হোসেন, কারখানা বিভাগের ডিসি এম,ই বিধান কুমার বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেন, মিলের সিডিএ সাজেদুল হক লিটন,শ্রমিক নেতা রফিকুল ইসলাম,ফিরোজ হোসেন. মিথুন পারভেজ, সাইদুর রহমান পিকুল, নজরুল ইসলাম, বাবুল হোসেন, সদর আলী, আবু তাহের প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।