কেন সাইকেল চালাবেন?

স্বাস্থ্য ডেস্ক: সাইকেল একটি পরিবেশবান্ধব যান, আর এটি চালালে ফিট থাকবে আপনার শরীরও। এই দুই চাকার যানটি শব্দদূষণ করে না, কালো ধোঁয়া ছড়ায় না। পৃথিবীকে ভিন্নভাবে দেখার সুযোগও করে দেয়। এ ছাড়া আর্থিক সাশ্রয়ও ঘটায়।

সাইকেল চালানোর উপকারিতা নিয়ে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন।

• সাইকেল চালানো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়।

• এটি পেশিশক্তি বাড়ায়।

• হাড়ের দৃঢ়তা বাড়ায়।

• ওজন কমাতে কাজ করে।

• মানসিক চাপ কমায়।

• সাইকেল চালানো পরিবেশবান্ধব; শব্দদূষণ করে না।

• হৃৎপিণ্ড ও ফুসফুসের ক্ষমতা বাড়ায়।

• পায়ের পেশি শক্তিশালী করে।

• সাইকেল চালানো ত্বক ভালো রাখতে কাজ করে।

• ঘুম ভালো করতে সাহায্য করে।

• স্ট্রোকের ঝুঁকি কমায়।

• হৃৎপিণ্ড ভালো রাখে। হৃদরোগের ঝুঁকি কমায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।