× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কেন অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি বন্ধ করলো ভারত?

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Covid-19-5.jpg

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি সাময়িকভাবে বন্ধ করেছে ভারত। ভারতের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চালান পাঠাতে বিলম্ব করেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। খবরে প্রকাশ, ভারত জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ করোনা আক্রান্তের সংখ্যা সামনের সপ্তাহগুলোতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই ভ্যাকসিনের ডোজগুলো ভারতেরই লাগবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এ সিদ্ধান্ত এপ্রিলের শেষ নাগাদ বহাল থাকতে পারে। ফলে ভারত থেকে টিকা পাওয়ার আশায় থাকা কোভ্যাক্স প্রকল্পের আওতাধীন ১৯০টি দেশে এ পদক্ষেপের প্রভাব পড়বে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন এ প্রকল্পের লক্ষ্য ছিল সবদেশের মধ্যে ভ্যাকসিনের সুষ্ঠু ভাগ নিশ্চিত করা। ভারত এখন পর্যন্ত ৭৬টি দেশে ছয় কোটি ডোজেরও বেশি ভ্যাকসিন রফতানি করেছে যা বেশিরভাগই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার।


এ ক্যটাগরির আরো খবর..