কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনা কেন্দুয়ায় গত কয়েক দিনে বিদেশ থেকে ৫জন দেশে আসায় তাদেও কে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (১৯মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, অস্ট্রেলিয়া, ওমান, আবুধাবি, মালয়েশিয়া থেকে ২ দিনে ৫ জন বিদেশ থেকে কেন্দুয়ায় এসেছেন। তাদের বাড়ি উপজেলার কোন কোন ইউনিয়নের তা জানা যায়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা আসিব আহসান জানান, যারা বিদেশ থেকে দেশে এসেছেন তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

