ঐক্যবদ্ধভাবে কৃষি বান্ধব সরকারের সুযোগ কাজে লাগাতে হবে -কৃষিমন্ত্রী

ঐক্যবদ্ধভাবে কৃষি বান্ধব সরকারের সুযোগ কাজে লাগাতে হবে -কৃষিমন্ত্রী
আরাফাত আজাদ, চালনা(খুলনা): আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কৃষি বান্ধব শেখ হাসিনা সরকারের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত করতে হবে। বলেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ ১২ ই মার্চ বৃহস্পতিবার খুলনা দাকোপ উপজেলার তিলডাঙ্গায় এক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জক এ কথা বলেন।
তিনি বলেন, উপকূলীয় লবনাক্ত এলাকায় ধানসহ রবি ফসলের উৎপাদনে সরকার নতুন নতুন পদ্ধতি এবং উন্নত জাতের বীজ আবিস্কার করছে। কৃষকের মাঝে সার বীজসহ অন্যান্য উপকরন সহজলভ্য করে দিচ্ছে সরকার।
উপকুলিয় লবনাক্ত এলাকায় ফসলের নিবিড়তা বৃদ্ধিতে বারির বিভিন্ন রবি ফসলের গভেষনা কার্যক্রমের উপর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি বান্ধব সরকার
বাংলাদেশ কৃষি গভেষনা ইনস্টিটিউট আয়োজিত বাংলাদেশ কৃষি গভেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, অষ্ট্রেলিয়া সরকারের প্রতিনিধি ড. এরিক হার্ডনার, কৃষিবিদ হামিদুর রহমান, বাংলাদেশ ধান গভেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির, কৃষি গভেষনা ইনস্টিটিউটের পরিচালক ড. চন্ডিদাস কুন্ডু, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আক্কাস আলী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনুর রশিদ, দাকোপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বৈজ্ঞানিক ড. মোস্তফা কামাল শাহাদাত। এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ ধান গভেষনা ইনস্টিটিউট এবং অষ্ট্রেলিয়া সেন্টার ফর রিসার্স ইনস্টিটিউট।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউল ইসলাম, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, রনজিত কুমার মন্ডল, শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, কবির হোসেন, খুলনা জেলা ও দাকোপ উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তাবৃন্দ। লবনাক্ত দাকোপ উপজেলায় এক ফসলি জমিতে এই প্রকল্পের আওতায় সূর্যমূখী, গম, বার্লি, আলু, রসুন, মুগ, ভূট্রা, পালংশাকসহ বিভিন্ন প্রজাতির সব্জি চাষাবাদ করা হয়। এরপর মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক চালনা পৌরসভার মেঝ খলিষা এলাকায় এসিআইএআর কোষ্টাল প্রজেক্টের আওতায় ব্রী ৬৭ ধানের মাঠ প্রদর্শনী ঘুরে দেখেন।
এ সময় তার সাথে বাংলাদেশ ধান গভেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।