× Banner
সর্বশেষ
দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম

নিউজ ডেক্স

কৃষক যেন ন্যায্য মূল্য পায় আমাদের সে ব্যবস্থা করতে হবে: অতুল সরকার

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০২২
কৃষক যেন ন্যায্য মূল্য পায় আমাদের সে ব্যবস্থা করতে হবে: অতুল সরকার

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, পাটের বহুমুখী ব্যবহার করতে হবে। তাহলেই পাট চাষ সাফল্য লাভ করবে। তিনি আজ রবিবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, পাট পাতা সবজি হিসেবে ব্যবহার করা হয়। শুকনো পাতা চা হিসেবে ব্যবহার হয়। পাটকাঠি দিয়ে উন্নত মানের কালি তৈরি হয়। এছাড়া পাটের বহুমূল্যবান আঁশতো রয়েছেই।

তিনি আরো বলেন, পাট পাতা দিয়ে চা বানানোর প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌছতে হবে। এছাড়া উন্নত কালি বানানোর প্রযুক্তিও সহজলভ্য করতে হবে। এসব কর্মকান্ড যত দ্রুত হবে ততই কৃষকের যথাযথ মূল্যায়ন হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকার আরো বলেন, কৃষক যেন ন্যায্য মূল্য পায় সবার আগে আমাদের সে ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হযরত আলী, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা। অন্যান্যের মধ্যে পাটকল কর্মী ও ব্যবসায়ী আবদুল্লাহ, কামাল হোসেন, রাকিবুল আলম, সিরাজ খলিফা প্রমুখ বক্তব্য প্রদান করেন।

ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১ টায় আলোচনা সভা শুরু হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এ ক্যটাগরির আরো খবর..