কৃষকদের ভর্তুকি দেওয়া হচ্ছে, বিএনপি-জামায়াত গুলি করে হত্যা করত -প্রাণিসম্পদ মন্ত্রী

কৃষকদের ভর্তুকি দেওয়া হচ্ছে, বিএনপি-জামায়াত গুলি করে হত্যা করত -প্রাণিসম্পদ মন্ত্রী

আমাদের সরকারের সময়ে কৃষকদের ভর্তুকি দেওয়া হচ্ছে। অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব। তারই উদ্যোগে এদেশের কৃষকরা আজ বিনামূল্যে সার, বীজ, কিটনাশকসহ মূল্যবান কৃষি যন্ত্রপাতি পাচ্ছেন।

এ সময় এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গ্রুপের ১৫০ জন কৃষকের মধ্যে পাওয়ার টিলার, ধানকাটা মেশিন, ধান মাড়াই যন্ত্র, সেচ পাম্প, ফুট পাম্পসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।