কুড়িগ্রামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

কুড়িগ্রামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন
বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ কুড়িগ্রামে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মধ্যদিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ মে) সকালে কুড়িগ্রাম শহরের দাদামোড়স্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল পরবর্তী দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,  জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ও মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, শামিম শেখ রঞ্জু, আজিজুল হক, যুবদল নেতা শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ রানা, জেলা ছাত্রদল নেতা ইকবাল রাব্বী, জাকির হোসেন, বিপুল আহমেদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।