বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ঃ করোনা ভাইরাস প্রতিরোধ করতে কুড়িগ্রাম পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট ও ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এসব পৌরবাসীদের মাঝে বিতরণ করা হয়। এ কার্যক্রম গত ৭দিন থেকে চলে আসছে।
২২ মার্চ (রোববার) সকালে কুড়িগ্রাম জিয়া বাজার, আদর্শ পৌর বাজার, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকায় মাস্ক ও লিফলেট বিতরণ করেন পৌর মেয়র মো: আব্দুল জলিল।
এ সময় তার সঙ্গে ছিলেন, পৌর কর্মচারী সংস্থার সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্টু, কাউন্সিলর তোতা, রিপোটার্স ইউনিটির সভাপতি মোল্লা হারুন উর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সাধারন সম্পাদক ইউসুফ আলমগীর সহ পৌর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
পৌর মেয়র মো: আব্দুল জলিল বলেন, আমার পৌরবাসীকে সুস্থ্য রাখতে স্বাস্থ্য বার্তা ও মাস্ক বিতরন করা হচ্ছে।

