ঢাকা, ১৩ আষাঢ় (২৭ জুন) : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব একুশে পদকপ্রাপ্ত সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
মন্ত্রী এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।



