× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিমা ভাঙচুর-মন্দিরে আগুন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
ফুলবাড়ীতে প্রতিমা ভাঙচুর-মন্দিরে আগুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শিব ও মনসা প্রতিমা ভাঙচুর করে মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিমা ভাঙচুর ও মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সনাতন ধর্মাবলম্বীরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফজলুর রহমান।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নাওডাঙ্গা গ্রামের রতিকান্ত রায়ের বাড়ির উঠানের মন্দিরে শিব ও মনসা মূর্তি রয়েছে। সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এ মন্দিরের প্রতিমা ভাঙচুর করে মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরের ৪০ শতাংশ আগুনে পুড়ে গেছে।

রতিকান্ত চন্দ্র রায় জানান, তার প্রতিবেশি গোলবার রহমান, মাইদুল ইসলাম ও বাদল চন্দ্র রায় রাতে তাকে ঘুম থেকে ডেকে তুলে মন্দিরে আগুন জ্বলে উঠার ঘটনা জানান। তিনি স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে মন্দিরের আগুন নেভান। কারা প্রতিমা ভাঙচুর ও মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছে সেটা দেখেননি। তিনি বলেন, ‘আমার বাবা ও দাদা এ মন্দিরে পূজা করতেন। আমার বাবার মৃত্যুর পর আমিও এই মন্দিরে পূজার্চনা করে আসছি।’

প্রতিবেশি গোলবার রহমান জানান, রাত আড়াইটার দিকে মন্দিরে আগুন জ্বলতে দেখতে রতিকান্তকে ঘুম থেকে ডেকে তোলেন। সবাই মিলে মন্দিরের আগুন নেভান।

ফুলবাড়ী উপজেলার পুজা উদযাপন পরিষদের সভাপতি কাত্তিক চন্দ্র রায় বলেন, প্রতিমা ভাঙচুর করে মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তারা আতঙ্কিত হয়েছেন। বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নাওডাঙ্গা ইউনিয়নের হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন রায় বলেন, প্রতিমা ভাঙচুর ও মন্দিরের আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা তাদের জন্য হুমকি। দুর্বৃত্তরা হিন্দুদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটাতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সুষ্ঠু বিচার না পেলে প্রয়োজনে আন্দোলন করা হবে বলে তিনি জানান।

ফুলবাড়ী থানার অফিসার (ওসি) ফজলুর রহমান বলেন, তিনি সকালে ঘটনাটি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। তদন্ত শেষে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস বলেন, ঘটনাটি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..