কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত দুই

কুড়িগ্রাম( প্রতিনিধি):  নাগেশ্বরীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্যসহ দুই জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার দুপুরে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের চন্ডীপুর মনদ্দির তেপথি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর সদস্য মো:  জাহাঙ্গীর আলম (৩৬) ও কুড়িগ্রাম মধ্যকুমরপুর এলাকার মো:  আব্দুস সামাদের ছেলে মো:  আলমগীর হোসেন (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে নাগেশ্বরী -কুড়িগ্রাম সড়কে মোটরসাইকেলে কুড়িগ্রাম যাচ্ছিলেন মধ্যকুমরপুর মো:  আলমগীর হোসেন (৩৫),মো:   বুলবুল (২৮) ও মো:  ইউসুফ আলী (৩৬)। বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেলে আসছিলেন ইউপি সদস্য মো:  জাহাঙ্গীর আলম (৩৬)। এ সময় ভিতরবন্দ ইউনিয়নের চন্ডীপুর মনদ্দির তেপথি এলাকায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল দুটি।
এতে ঘটনাস্থলে মারা যায় মো: আলমগীর হোসেন ও ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম। গুরুতর আহত হয় মো: বুলবুল ও মো: ইউসুফ আলী। এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।