১৫ই আগস্ট শোক পালনের পাশাপাশি ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করার দিন -শিক্ষামন্ত্রী

১৫ই আগস্টের হত্যাকাণ্ড শুধু একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা বা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নামক রাষ্ট্রকে হত্যা করার একটি ষড়যন্ত্র। ১৫ই আগস্ট ও ২১শে আগস্ট একই ষড়যন্ত্রের অংশ। ১৫ই আগস্ট শোক পালনের পাশাপাশি ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করার দিন। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

এর আগে মন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের স্মরণে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ অভিযানের অংশ হিসেবে রাজধানীর বেইলী রোডে সিদ্ধেশরী গার্লস স্কুলে লিচু গাছের চারা রোপণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।