× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

কুড়িগ্রামের উলিপুরে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

কুড়িগ্রাম প্রতিনিধি: স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে কুড়িগ্রামের উলিপুর পৌরসভায়। মঙ্গলবার সকাল থেকে ভোটাররা দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।

৩০ ডিসেম্বর নারিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং অফিসার।

স্থগিত কেন্দ্র দুটিতে ভোটার সংখ্যা ৩৮৯৮ জন। এ দুটি কেন্দ্রে   মেয়রপ্রার্থী ৬ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৭ জন।

উলিপুর পৌরসভায় ১৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী তারিক আবু আলা চৌধুরী ধানের শীষ প্রতীকে ৭৭৬৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান সাজু পেয়েছেন ৫৫৮৮ ভোট। এ দুই মেয়র প্রার্থীর ভোটের ব্যবধান ২১৭৯ ভোট।


এ ক্যটাগরির আরো খবর..