× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১

সুমন দত্ত

কুরআন পোড়ানোর প্রতিবাদকারী সালওয়ান মোমিকাকে হত্যা

SDutta
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক: ইউরোপীয় দেশ সুইডেনের একটি মসজিদের সামনে কুরআন পোড়ানোর প্রতিবাদকারী সালওয়ান মোমিকাকে গুলি করে হত্যা করা হয়েছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, ৩৮ বছর বয়সী সালওয়ান স্টকহোমের সোডারটেলজেতে তার অ্যাপার্টমেন্টে টিকটকে লাইভ সেশন করছিলেন। এ সময় অজ্ঞাত হামলাকারীরা তাকে গুলি করে।

পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে।

২০২৩ সালের ২৮ জুন ঈদের দিন স্টকহোমের বৃহত্তম মসজিদের সামনে সালওয়ান কুরআন পুড়িয়েছিল। এর ফলে সারা বিশ্বে সুইডেনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

এরপর, সালওয়ান বেশ কয়েকটি মসজিদের বাইরে কুরআনের কপিতে আগুন ধরিয়ে দেয়। তার বিরুদ্ধে কুরআনকে পায়ের তলায় পিষে ফেলার অভিযোগও আনা হয়েছিল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলাও দায়ের করা হয়েছিল।

১৬ জানুয়ারী স্টকহোমের একটি আদালতে তার বিরুদ্ধে বিচার শুরু হয়।

স্টকহোম জেলা আদালত জানিয়েছে,বৃহস্পতিবার একটি মামলার রায় ঘোষণার কথা ছিল, কিন্তু আসামী মারা গেছেন। এই কারণে সিদ্ধান্তটি ৩ ফেব্রুয়ারী পর্যন্ত স্থগিত করা হল।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে , তারা সোডারতালজে শহরে গুলি চালানোর খবর পেয়েছে, যেখানে মোমিকা থাকতেন।

 

প্রতিবেদন অনুসারে, সালওয়ান ইরাকি মিলিশিয়ায় ছিলেন।

সালওয়ান মোমিকা ২০১৭ সালে ইরাকের মসুল শহরের উপকণ্ঠে তার নিজস্ব সশস্ত্র গোষ্ঠী গঠন করেন। তবে, ব্যাবিলনের আরেকটি খ্রিস্টান মিলিশিয়া গোষ্ঠীর প্রধান রায়ান আল-কালদানির সাথে ক্ষমতার দ্বন্দ্বের পর তাকে ২০১৮ সালে ইরাক ত্যাগ করতে হয়েছিল। এরপর ২০২১ সালে সুইডেন সালওয়ানকে শরণার্থী মর্যাদা দেয়।

সালওয়ান কেন কুরআন পুড়িয়েছিল?

মত প্রকাশের স্বাধীনতার নামে, সালওয়ান মোমিকা সুইডিশ সরকারের কাছে কুরআন পোড়ানোর অনুমতি চেয়েছিলেন। এর পর, সুইডিশ পুলিশ তাকে ২০২৩ সালে একদিনের জন্য ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ করার অনুমতি দেয়। মমিকা বলেছিলেন, তিনি আমাদের মুসলমানদের বিরুদ্ধে নন, তবে তিনি তাদের চিন্তাভাবনা এবং বিশ্বাসের বিরুদ্ধে।


এ ক্যটাগরির আরো খবর..