২০১৮-১৯ শিক্ষাবর্ষে কুমিল্লা মেডিকেল কলেজে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা আগামী ১০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে।
ভর্তিকৃত ১ম বর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীকে পরিচিতি সভায় একজন অভিভাবকসহ উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে সকল শিক্ষার্থীকে ৯ জানুয়ারি হোস্টেল তত্ত্বাবধায়কের দপ্তরে বেলা ১২টার মধ্যে উপস্থিত হয়ে হোস্টেলে সিট বরাদ্দ নিয়ে হোস্টেলে বরাদ্দকৃত সিটে ওঠার জন্য বলা হয়েছে।
১২ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে।