× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে কুমিরের কামড়ে বৃদ্ধা হাসপাতালে

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
কুমিরের কামড়

ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় কুমির কামড়ে পারুল বেগম (৫৫) নামে এক বৃদ্ধা আহত হয়ে হানপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) সকালে ওই নারী ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তবে তার শরীরের বিভিন্ন জায়গায় কুমিরের  কামড়ের ক্ষত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

জানাযায়, পারুল বেগমের বাড়ি মুনসুরাদ এলাকার পদ্মা নদীর মোহনায় একটি খালের পাশে। ওখানে শিয়াল আতঙ্কের কারণে জাল দিয়ে বাড়ির আঙিনায় হাঁস-মুরগি আটকে রেখে পালন করেন স্থানীয়রা।

শনিবার সকালে ফজরের নামাজের পর হাঁস-মুরগির ছোটাছুটির শব্দ শুনে ঘর থেকে বের হন পারুল বেগম। এসময় জালে পেঁচিয়ে থাকা কুমির তার হাত ও পায়ে কামড় দেয়। এরপর কুমির তাকে টেনে খালের পানিতে নিয়ে যেতে চেষ্টা করে। এসময় চিৎকার শুনে তার স্বামী এসে বাঁশ দিয়ে কুমিরকে আঘাত করতে থাকে। পরে কুমিরটি বাড়ির পাশের খালে নেমে যায়। ওই গৃহবধূর বাড়ি থেকে খালটির দূরত্ব মাত্র ৫০ ফুট। এদিকে কুমিরের কামড়ে একজন আহত হওয়ার খবরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গত বছর একই স্থান থেকে বড় আকারের একটি কুমির ধরা পড়েছিল। সেই কুমিরটিকে বন বিভাগ খুলনায় নিয়ে যায়।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক  বলেন, বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জের কর্মকর্তাদের জানানো হয়েছে। এছাড়া ওই বাড়ির পাশে গ্রাম পুলিশ বসিয়ে রাখা হয়েছে। যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। তবে এখন পর্যন্ত কুমিরটি আর ভেসে ওঠেনি।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, আহত নারী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং ওই নারীর হাত-পায়ের ক্ষত দেখে কুমিরের কামড় বলেই মনে হয়েছে। এ বিষয়ে বন বিভাগকে জানানো হয়েছে।দ্রুতই প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..