× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ব্র্যাক ব্যাংক টানা চার বছর সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে শীর্ষ অবস্থান

কীভাবে ফাঁসি হয় দেখাতে গিয়ে মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: কীভাবে ফাঁসি হয়, তা দেখাতে গিয়ে ফাঁস এঁটে মৃত্যু হলো এক কিশোরের।

গায়ে কাঁটা দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মারাথওয়াডা এলাকায়। এই কিশোর তার বোনকে দেখাতে চাইছিল, টিভি সিরিয়ালে ফাঁসি দেওয়ার অভিনয় করা হয় কীভাবে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানিয়েছে।

আনাকাঙ্খিতভাবে ফাঁসে আটকে মারা যাওয়া এই কিশোরের নাম শেখ সাজিদ সাইখ ওয়াজেদ। চতুর্থ শ্রেণির ছাত্র সাজিদ সোমবার স্কুল থেকে ফেরার পর তার বোনের সামনে ফাঁসি দেওয়ার ভান করতে গিয়ে মারা যায়। এর আগে সে তার ভাইবোনের সঙ্গে খাওয়া শেষ করে।

পুলিশ জানায়, সাজিদের বাবা একজন শ্রমিক। ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে ছিলেন না। আমরা দুর্ঘটনাজনিত মৃত্যু উল্লেখ করে ঘটনাটি নথিভুক্ত করা হয়েছে।

তবে পুলিশ জানতে পেরেছে, সাজিদ তার বাবার কাছে একটি বাইসাইকেল দাবি করেছিল, কিন্তু তা পূরণ হয়নি। এর সঙ্গে সাজিদের মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..