× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

কিশোর চালকের ভয়ে উল্টে গেল অটোরিকশা, প্রাণ গেল গৃহবধূর

ACP
হালনাগাদ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
প্রাণ গেল গৃহবধূর

নোয়াখালীর কবিরহাটে মাটিবাহী পাওয়ার টিলার দেখে কিশোর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে অটোরিকশা উল্টে এক গৃহবধূ মৃত্যু হয়েছে।
নিহত জাহানারা বেগম (৪৫) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের স্ত্রী।
রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জি এম মুজাহিদ হাসান জানান, জাহানারা বেগম সকালের দিকে নবগ্রাম মেয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে।

যাত্রা পথে অটোরিকশা আমিন বাজারের এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী পাওয়ার টিলারের সামনে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে অটোরিকশা থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায় জাহানারা বেগম।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।   অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..