× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

কায়রোর নৈশক্লাবে পেট্রোলবোমায় নিহতের সংখ্যা বেড়ে ১৮

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের রাজধানী কায়রোর একটি নৈশক্লাবে পেট্রোলবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮-তে। এছাড়াও, হামলায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

শুক্রবার, কায়রোর কেন্দ্রস্থল আগৌজা এলাকায় এই হামলা চালানো হয়। মিশরের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সন্দেহভাজন হামলাকারী ওই নৈশক্লাবটির কর্মী ছিলেন এবং কিছুদিন আগে তাকে চাকরীচ্যুত করা হয়।

যদিও, মিশরের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, নৈশক্লাবের কর্মী এবং একদল তরুণের মধ্যে বিরোধের জেরে এই হামলা চালানো হয়।

হামলায় নিহতদের বেশিরভাগই আগুনে পুড়ে এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..