রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের আওতায় নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ১০ জন ভিক্ষুকের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। এসময় গাভী পালন করার জন্য ১ হাজার টাকাও ভিক্ষুকদের প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সব বিতরণ করা হয়।
কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়ক গোলাম মোর্শেদ, ইউনিয়ন পরিষদের সচিব খাদেমুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।




