ব্রাহ্মনকান্দা এ.এস একাডেমীর সভাপতি নির্বাচিত হয়েছেন যাদু মিয়া

আবু নাসের হুসাইন, স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া ব্রাহ্মনকান্দা এ.এস একাডেমীর সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া। ২২ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা শিক্ষা অফিসার বাবু প্রফুল্ল বিশ্বাসের উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের নব নির্বাচিত সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।

এ উপলক্ষে অত্র বিদ্যালয়ে নব-নির্বাচিত সভাপতি মশিউর রহমান যাদু মিয়ার সভাপতিত্বে বুধবার সকাল ১১ টায় বিদ্যালয়ের সদস্যদের সাথে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ ছালাম মিয়ার পরিচালনায় এসময় বিদ্যালয়ের বিভিন্ন বিষয় তুলেধরে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আক্কাছ মিয়া আকাশ, আলমগীর কবির, আব্দুস সোবাহান বাচ্চু, জামাল মাতুব্বার, মহিলা সংরক্ষিত সদস্য সায়মা আক্তার, শিক্ষক প্রতিনিধি শাহিদুর রহমান বাবু, শেখ মো. বাদশা, ফরিদা বানু প্রমূখ। পরে দুপুরে অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দদের সাথে এক মতবিনিময় করেন যাদু মিয়া।

এর আগে মশিউর রহমান যাদু মিয়া বিদ্যালয়ের সব কয়টি কক্ষ পরিদর্শণ করেন এবং শিক্ষার্থীদের পড়া-লেখার খোজখবর নেন। এসময় উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা নব-নির্বাচিত সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগতম জানান।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।