সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ঊষা বিদ্যা নিকেতন ইফতার সামগ্রী বিতরন করেছে।
আজ বৃহস্পতিবার (২৩মে) দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া সাহা ৩ শত শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করেন। ইফতার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালক শ্রী বিল্বব সাহাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষাকা বৃন্দ।
ইফতার সামগ্রী বিতরনের আগে অভিভাবকদের সাথে আলোচনা সভায় ঊষা বিদ্যা নিকেতনের পরিচালক বিল্বব সাহা বলেন, রমজান মাস ইসলামের আলোকে বরকতের মাস। এ মাসের ফজিলত অনেক। এ মাস সংযমের মাস।
তিনি আরও বলেন, আমার বিদ্যালয়ে এ বছর প্লে শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত মোট ৩শত ছাত্র/ছাত্রী পড়াশুনা করে। বিদ্যালয়টি আমার পরিশ্রমের ফসল, বিগত দীর্ঘ দিনের অকøান্ত শ্রমের বিনিময়ে ঊষা বিদ্যা নিকেতন আজ সুপ্রতিষ্ঠিত। প্রতি বছর সন্তোষজনক ফলাফলে পিএসসিতে শিক্ষার্থীরা বের হয়। আমার বিশ্বাস অন্য যে কোন বিদ্যালয়ে গিয়ে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনাম অর্জন করবে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনার বাচ্চার দিকে সবসময় নজর রাখবেন। খারাপ সঙ্গ যেন না দেয়। তাদের বিনোদনের ও সময় দিতে হবে। যেন তারা একঘেয়েমী না হয়ে যায়। আমরা পাঠদানে শিক্ষার্থীদের যে বিষয় শিখাই নোটবুকে তা লিখে দেই। আপনারা বাড়িতে শুধু তাদের সে বিষয়টি পুনরায় দেখতে বলবেন।




