× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জ শহরের কোটিপতি ব্যবসায়ী পরিবারসহ নিখোঁজ, ব্যবসায়ীদের মাঝে শংকা ও নানান জল্পনাকল্পনা

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ জুলাই, ২০২৫
ব্যবসায়ী পরিবারসহ নিখোঁজ

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটিপতি ব্যবসায়ী বিকাশ চন্দ্র মল্লিকের পরিবার নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার থেকে বিনয় মল্লিকসহ তার পরিবারের কাউকেই বাড়িতে বা কোথাও পাওয়া যাচ্ছেনা। শহরের বড় বাজারে অবস্থিত মেসাস মল্লিক ব্রাদার্স নামে তাদের প্রতিষ্ঠানের কতৃত্ব নিয়েছেন পৌর ব্যাবসায়ী নেতা মাসুদ রানার পুত্র মাহফুজ আহম্মেদ মুন্না। তিনি প্রতিষ্ঠানটিতে বসে বেচাকেনাও করছেন। এদিকে হঠাৎ করেই তাদের স্বপরিবারে নিখোঁজের বিষয়টি নিয়ে শহরে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে । কেউ বলছে, সংখ্যলঘু সম্প্রদায়ের ওই ব্যবসায়ী পরিবারটি রাতের আঁধারে ভারতে পালিয়ে গেছে কেউ আবার বলছে , চাঁদাবাজদের কবলে অতিষ্ঠ বা ব্যাংক ও বিভিন্ন ব্যবসায়ীর থেকে টাকা হাতিয়েও ভারতে পালাতে পারেন।

শনিবার পর্যন্ত ওই পরিবারটির খোঁজ না মিললেও ওই প্রতিষ্ঠানটি, কতৃত্ব নেওয়া ব্যবসায়ী নেতা মাসুদ রানার র্ভাষ্য, এগুলি তারা ক্রয় করেছেন। অপরদিকে ওই পরিবারটি নিখোঁজ না, গুমের শিকার হয়েছে তা নিয়েও চলছে ব্যবসায়ীদের মধ্যে জল্পনা কল্পনা। এ নিয়ে শনিবার বিকালে ব্যবসায়ী বিনয় মল্লিকের মোবাইলে কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

জানা গেছে, শহরের বড় বাজারে অবস্থিত মল্লিক ব্রাদাস নামের ব্যবসা প্রতিষ্ঠানটি শহরের মধ্যে অন্যতম ও বৃহৎ। দেশ স্বাধীনের আগে থেকেই প্রয়াত বিকাশ চন্দ্র মল্লিক সুনামের সাথে ব্যবসা পরিচালনা করতেন। তার মৃত্যুর পর সন্তানদের কেউ কেউ ভারতে চলে গেলেও বড় সন্তান বিনয় মল্লিক তাদের ব্যবসাটি পরিচালনা করে আসছিল। গত বৃহস্পতিবার থেকে তিনিও পরিবার সহ নিখোঁজ রয়েছেন। তারমত একজন কোটিপতি ব্যবসায়ী পরিবারসহ হঠাৎ করেই নিখোঁজের খবরে শহরময় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে নানান জল্পনা কল্পনা চলছে। এসব বিষয়ে খোঁজ নিতে শুক্রবার সরেজমিনে মল্লিক ব্রাদার্স প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখেন মল্লিক পরিবারের কেউ নেই। প্রতিষ্ঠানটিতে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাসুদ রানার পুত্র মাহফুজ আহম্মেদ মুন্না বেচাকেনা করছেন। এবং তারা প্রতিষ্ঠানটি ক্রয় করেছেন বলেও জানান। এ বিষয়টি জানতে ব্যবসায়ী নেতা মাসুদ রানার মোবাইলে কল দিলে জানান, নিখোঁজ মল্লিক পরিবার কোথায় আছেন তা তিনি জানেন না। তারা গত বুধবার রেজিস্ট্রির মাধ্যমে বাড়ী ও ভবন সহ প্রতিষ্ঠানটি ক্রয় করেছেন। তবে কত টাকায় কিনেছেন এমন প্রশ্নের উত্তরটি তিনি এড়িয়ে যান।

এদিকে নিখোঁজের বিষয়টি জানতে শনিবার বিকালে ওই ব্যবসায়ী বিনয় মল্লিকের ব্যবহৃত ০১৭১১-৩৮৫১২৯
নং মোবাইলে একাধিকবার কল দিলে ফোনটির সুইচ বন্ধ পাওয়া গেছে।ব্যবসায়ী পরিবার নিখোঁজের বিষয়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম বলেন, তিনিও শহরের ব্যবসায়ীদের মুখে শুনেছেন মল্লিক পরিবারটি নিখোঁজ বা কোথাও চলে গেছে। তবে, এক ব্যবসায়ীর কাছে প্রতিষ্ঠান বিক্রি করে ভারতে গেছেন এমন কথা শুনলেও বাস্তবে তারা কোথায় আছেন তা তিনিও জানেন না বলে জানান।

ব্যবসায়ী পরিবারের নিখোঁজের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনিও শুনেছেন। তবে এ নিয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..