কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মানববন্ধন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি ॥   প্রজ্ঞাপন জারির মাধ্যমে বেতন থেকে ১০% কেটে নেওয়ার প্রতিবাদে ঝিনাইদহ কালীগঞ্জের বেসরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

তারা বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচী পালন শেষে নির্বাহী কর্মকর্তার অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটি গ্রহন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিস সুপার হরিশচন্দ্র রায়।

স্মারকলিপি প্রদানপূর্বক সমাবেশে কালীগঞ্জ বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, মিজানুর রহমান, মোশাররফ হোসেন, কামরুজ্জামান কামাল, হারুন অর রশিদ,কৃষ্ণ চন্দ্র অধিকারী,সিনিয়র শিক্ষক সাখাওয়াৎ হোসেন,মিজানুর রহমান (বি.এসসি,) সাধন কুমার ঘোষ, আবু স্ঈাদ, আব্দুল মজিদ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।