× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জ বারোবাজার হাইওয়ে থানার ওসির বেপরোয়া চাঁদাবাজি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
ওসির বেপরোয়া চাঁদাবাজি

ঝিনাইদহে বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আগস্ট মাসের ১৮ তারিখে যোগদান করেন মঞ্জুরুল আলম। যোগদানের পর থেকেই তিনি বেপরোয়া চাঁদাবাজি শুরূ করেছেন বলে অভিযোগ পাওয়া যায় ।

যশোর ঝিনাইদহ মহাসড়কের যশোর চাঁচড়া চেক পোষ্ট হইতে ঝিনাইদহ হামদহ বাইপাস পর্যন্ত এবং যশোর মাগুরা মাহাসড়কের যশোর নিউ মার্কেট হইতে সিমাখালি ব্রিজ পর্যন্ত বারবাজার হাইওয়ে থানা এরিয়া। এই এলাকায় মহাসড়ক দিয়ে চলাচলকারি অবৈধ থ্রি-হুইলার যানসহ বিভিন্ন রুটের বাস ও ট্রাক থেকে মাসিক চুক্তিতে টাকা আদায় করছেন ওসি মঞ্জুরুল আলম। মাসিক চাঁদা হিসেবে ওসি যশোরের মাইক্রোচালক টিটুর নিকট থেকে ৩ হাজার টাকা, চৌগাছার ইজিবাইক সিএনজি চালকদের পক্ষে ইন্নাত হোসেনের নিকট থেকে ৩ হাজার টাকা, বারীনগর বাজারে ইজিবাইক ও আলমসাধুর (গরুটানা গাড়ি) পক্ষে হাবিলের নিকট থেকে ৫ হাজার টাকা, বারোবাজার লেগুনা স্ট্যান্ডের পক্ষে বালুর নিকট থেকে ৫ হাজার, রঘুনাথপুর লাটা গাড়ির পক্ষে মন্নুর নিকট থেকে ৩ হজার টাকা, কালিগঞ্জ সিএনজির পক্ষে আরশেদের নিকট থেকে ৫ হাজার টাকা, কালীগঞ্জ মাইক্রোচালক সমিতির সভাপতি মিন্টুর নিকট থেকে ৫ হাজার টাকা, কোটচাঁদপুর সিএনজির পক্ষে বাবলু ৩ হাজার ৫ শত টাকা, জীবননগর মাইক্রোচালকদের পক্ষে প্রদীপের নিকট থেকে ৫ হাজার টাকা, বিষয়খালী বাজার সিএনজির পক্ষে মুজিদের নিকট থেকে ৬ হাজার টাকাসহ অনেকের নিকট থেকে মাসিক চুক্তি অনুযায়ী টাকা আদায় করেন।

এছাড়াও তিনি ট্রাক,উত্তরবঙ্গে চলা বাস,শাপলা পরিবহন থেকে জোরপূর্বক মাসিক চাঁদা আদায় করছেন। চৌগাছা এলাকার এক লেগুনাচালক আব্দুর রহিম জানান, আমি বারোবাজার হাইওয়ে থানার সামনে দিয়ে ঝিনাইদহে যাচ্ছিলাম। হাইওয়ে পুলিশ এসময় আমার গাড়ি ধরে মামলা দেই এবং গাড়ি থানার মধ্যে আটকে রাখে।

মামলা ভাঙিয়ে গাড়ি থানায় আনতে গেলে থানার এক স্যার এসে বলেন, তোমার এলাকার যত ইজিবাইক আছে সবাই যদি থানায় প্রতিমাসে অল্প কিছু করে টাকা দেই তাহলে রোডের চললে তাদের গাড়ি আর আমরা ধরব না। আর ওই টাকা তুমি তুলে থানায় এসে আমার কাছে দিয়ে যাবা। পরে জানতে পারলাম উনিই থানার ওসি মঞ্জুরুল আলম। পরে অবশ্য আমি স্যারকে জানিয়ে দিয়েছি আমি এসব ঝামেলার কাজ করতে পারব না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ওসি নিজেই বিভিন্ন জনের সাথে মাসিক চুক্তি করেন এবং টাকা আদায় করেন। এদের অনেকে থানায় এসে চুক্তির টাকা দিয়ে যায়,আবার অনেকে ওসির ব্যবহৃত ০১৭১৭০১৯৩৭ এবং ০১৮১৯ ৯৬৬ ৭৭৯ বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে থাকেন।তিনি আরও জানান,যোগদানের পর থেকে ড্রেস পরিহিত অবস্থায় ওসিকে মহাসড়কে ডিউটি করতে খুব কম দেখা যায়।

এব্যাপারে বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলমের সাথে কথা হলে তিনি জানান, আগে কে কি করেছে তা আমি জানিনা । কতৃপক্ষ যেটা পছন্দ করেনা সেটা করা যাবেনা।

সহকারী পুলিশ সুপার (হাইওয়ে সার্কেল, যশোর) আলী আহমেদ হাশমী জানান, আমি এই ব্যাপারে কিছু জানিনা। তবে আমি তদন্ত করে ব্যাবস্থা নিবো।


এ ক্যটাগরির আরো খবর..