× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

অনলাইন ডেস্ক

কালীগঞ্জ পৌর মেয়রের ওয়ারেশ কায়েম সার্টিফিকেট জাল করে নামপত্তন : ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
কালীগঞ্জ পৌর মেয়রের ওয়ারেশ কায়েম সার্টিফিকেট জাল করে নামপত্তন : ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ : কালীগঞ্জ পৌরসভার ভূয়া জাল ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কালীগঞ্জ ভূমি অফিস থেকে নাম পত্তন করার অপরাধে আব্দুল হান্নান (৫৭) নামে এক ব্যক্তিকে এক দিনের জেল ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার তার কার্যালয়ে এক ভ্রাম্যমান আদালত করে এ জেল জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, হেলাই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র আব্দুল হান্নান একটি জাল ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কালীগঞ্জ ভূমি অফিস থেকে তার ভাই ও মা সহ ৩ জনের নামে নামপত্তন সম্পন্ন করেন। অভিযুক্ত হান্নান তার মৃত পিতার জমিতে অন্যান্য শরিক আপন ছয় বোনের নাম গোপন রেখে ২০১৭ সালে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মৃত মকছেদ আলী বিশ^াসের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জাল সার্টিফিকেট দিয়ে নামপত্তনটি করেছিলেন। কিন্তু এর ৩ বছর পর তার শরিকগন ওই নামপত্তনের কথা জানতে পেরে কালীগঞ্জ ভূমি অফিসে অভিযোগ জানায়। এবং গত ০৯/০৩/২০ ইং তারিখে বর্তমান পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ স্বাক্ষরিত মৃতঃ আব্দুল মান্নানের অংশিদার ৯ জন শরিকের নাম দিয়ে একটি ওয়ারেশ কায়েম সার্টিফিকেটও জমা দেয়।

কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, মৃত আব্দুল মান্নানের ১৭ শতক জমির জন্য দুই মেয়রের স্বাক্ষরিত দুটি ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দেখে তিনি মঙ্গলবার তার ভূমি অফিসে শুনানীর জন্য বৈঠক ডাকেন। সেখানে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানীর পর মেয়র মকছেদ আলী স্বাক্ষরিত ওয়ারেশ কায়েম সার্টিফিকেটটি জাল প্রমানিত হয়। এ সময় তিনি তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত করে অভিযুক্ত আব্দুল হান্নানকে ১ দিনের জেল ও ৫ শত টাকা জরিমানা করেন। এ সময় কালীগঞ্জ থানার এসআই সাগর শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..