× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

কালীগঞ্জ ক্লিনিক থেকে সদ্য প্রসূত বাচ্চা চুরি

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Baby-theft.jpg

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিাইদহের কালীগঞ্জে একটি প্রাইভেট ক্লিনিক থেকে সদ্য প্রসূত কন্যা সন্তান চুরি হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে এক অপরিচিত নারী বাচ্চাটিকে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটি কালীগঞ্জ পৌরসভাধিন বলিদাপাড়া ইজিবাইক চালক মনিরুল ইসলামের সন্তান। বাচ্চাটি হারিয়ে যাওয়ার পর স্বজনরা বিক্ষুদ্ধ হয়ে উঠে এবং ক্লিনিক মালিক উপর হামলা করে।

চুরি হয়ে যাওয়া শিশুর বাবা মনিরুল ইসলাম জানান, সোমবার সকালে আমার স্ত্রী সাবানা বেগম প্রসব যন্ত্রনা শুরু হলে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিকে ভর্তি করি। দুপুর আড়াইটার দিকে সিজারের মাধ্যমে কন্যা সন্ত্যান ভুমিষ্ট হয়। এরপর ক্লিনিকের ৩নং কেবিনে রাখা হয়। কন্যা ও তার মা সুস্থ্য ছিল। বিকালে এক অপরিচিত মহিলা এসে আমার বাচ্চাকে কোলে নিয়ে আদর করে এবং বিভিন্ন ধরনের গল্প করতে থাকে। এরপর মহিলাটি ক্লিনীকের রিসিভশনে বসে ছিল, তবে মহিলাটা কোন রোগীর আত্মীয় হবে ভেবে কেউ তাকে সন্দেহ করেনি। সন্ধ্যায় শিশু এবং তার মায়ের সাথে স্বজনরা যখন ইফতার নিয়ে ব্যস্ত ছিল, তখন কোন এক সময় বাচ্চাটিকে নিয়ে চলে যায়।

এদিকে ক্লিনিক মালিক আব্দুল হামিদ জানান, বাচ্চা ভুমিষ্ট হওয়ার পর দুজনেই সুস্থ্য ছিল। কিন্তু সন্ধ্যায় সবাই যখন ইফতারে ব্যস্ত তখন কেউ বাচ্চাটিকে নিয়ে গেছে। এখন থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদ পেয়ে ক্লিনিকে আসে কালীগঞ্জ থানার এসআই আবুল কাসেম। তিনি জানান, প্রাথমিকভাবে চুরি হওয়া বাচ্চার বাবার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। আমরা যত দ্রæত সম্ভব বাচ্চাটি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি।

এই ঘটনার খবর শুনে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ঘটনান্থল পরিদর্শন করেন । এবং পুলিশ প্রশাসনকে বাচ্চা উদ্ধার ও প্রয়োজনিও ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..