কালীগঞ্জে ৪৫ পুরিয়া গাজাসহ দুই মাদক ব্যবসাহী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৬ জানুযারী’ ১৮ঃ  ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৫ পুরিয়া গাজাসহ মুকুল বাঙ্গালী (৪৭) ও জিয়া বিশ্বাস (৩২) নামের দুই মাদক ব্যবসাহীকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামস্থ পুরাতন সার্বজনিন দূর্গা মন্দিরের কাছ থেকে তাদেরকে আটক করা হয়। মুকুল বাঙ্গালী উপজেলার পাচকাহুনিয়া গ্রামের মৃত আমির উদ্দীন ছেলে ও জিয়া বিশ্বাস উপজেলার পারখির্দ্দা গ্রামের সোনা বিশ্বাসের ছেলে।

কালীগঞ্জ থানার এস আই সম্বিত রায় জানান, পাঁচকাহুনিয়া গ্রামের পুরাতন সার্বজনিন দূর্গা মন্দিরের পূর্ব পার্শ্বে নদীর ধারে মাদক ব্যবসাহীরা মাদক ক্রয়-বিক্রয় করিতেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ পুরিয়া গাজাসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।