মাদারীপুর প্রতিনিধি।। আমি শুধু বলতে চাই শেখ হাসিনা কাকে কি ভাবে কোথায় নমিনেশন দিবে, না দিবেন, সে টা তার ব্যাপার আমাদের দায়িত্ব্য হলো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তার প্রার্থীকে জয়ী করা।
আজ শুক্রবার সকালে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট লঞ্চঘাট-মহাজনপট্রি সড়কের শুভ উদ্ধোধন কালে এক পথসভা নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান একথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী আরও বলেন, বিএনপি-জামাত মিলে আমাদের নেত্রীকে হত্যা করার চেস্টা করছে, এখনো করছে। তাই আমাদের প্রয়োজন ঐক্যে, আমাদের প্রয়োজন শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রয়োজন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়া । আমাদের মাঝে কোন গ্রুপিং না করে সবাই একমত হয়ে দেশেকে এগিয়ে নিয়ে যাবো। উক্ত পদসভায় নৌপরিবহন মন্ত্রীর সাথে দলীয় নেতারা সহ ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।



