× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

কালকিনিতে পরাজিত মেম্বারের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার দূর্গম এলাকা বাশগাড়িতে পরাজিত মেম্বার দেলোয়ার আকন গ্রুপের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হাজার লোকসমাগমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, বাশগাড়ি এলাকার ভাটাবালী গ্রামের দেলোয়ার আকনের গ্রুপের নেতৃত্বে কবির আকন ও ফজলু আকনসহ বেশ কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। এবং এলাকার সমাজ সেবক জোনাব আলী খলিফা, আবদুল হাই ও মোক্তার মোল্লার বাড়ি-ঘড়ে হামলা চালিয়ে লুট-পাটের ঘটনা ঘটায়। এবং ভাটাবালী বাজারের ব্যবসীদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি ও বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানে চাঁদার জন্য হুমকি -ধামকি দিয়ে আসছে তারা। তাদের এই সন্তাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকার সাধারন মানুষের নিজ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান, মুজিবুর রহমান আহম্মেদ আকন ও আনোয়ার আকন প্রমুখ। বক্তারা বলেন, আমরা  সাধারন মানুষ এলাকায় শান্তি চাই। আমাদের কাছে দেলোয়ার আকনের লোকজন বিভিন্ন সময় চাঁদার জন্য হুমকি দিয়ে আসছে। না দিলে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে তারা।

এব্যাপারের কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, দেলোয়ার আকনের গ্রুপের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা হয়েছে। এবং দেলোয়ার আকনকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..