খেলতে খেলতে পুকুরে পড়ে মৃত্যু ২ বছরের শিশুর

সামান্য একটি ভুলের জন্য একজন মা তার সন্তানকে হারিয়ে ফেললো। আমাদের চারিপাশে এমন অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটে যা মেনে নেয়া খুব কষ্টকর কিন্তু আমরা মানতে বাধ্য। ঘটনাটি ঘটেছে রাংগুনিয়া জেলায় রাস মন্দির এর পাশে।

গতকাল মঙ্গলবার আনুমানিক সকাল ১০টার সময় উত্তর সাবেক রাংগুনিয়া জেলার রাস মন্দির এর পাশে একটি পুকুরের সামনে বাচ্চাটি খেলছিল। বাচ্চাটি প্রতিদিন সেখানে খেলা করে। প্রতিদিন এর মত গতকালও খেলায় মগ্ন ছিল সে। কিন্তু হঠাৎ খেলার ছলে পুকুরে পড়ে যায় সে।

অনেক্ষন হয়ে যাওয়ায় ও ফিরে না আসায় মা কনিকা বালা পুকুর পাড়ে খুঁজতে আসে। এসে দেখে ছেলে পুকুরে পড়ে মারা গেছে। কনিকা বালা ওই অবস্থা দেখে চিৎকার করলে লোকজন জড় হয়ে যায়। কয়েক জন মিলে তাড়াতাড়ি করে বাচ্চাটিকে তুলে এনে দেখে সে মারা গেছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।