× Banner
সর্বশেষ
আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারি যিনি হচ্ছেন একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, ফিরে এলেন তরুণী তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কালীগঞ্জে ৩৯২ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদরেহ কালীগঞ্জে অনুষ্ঠিতব্য ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসব প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ প্রদান করা হয়। প্রতিক বরাদ্দ উপলক্ষে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে ভীড় করেন উপজেলা চত্বরে।
নির্বাচনে উপজেলার ৯ টি ইউনিয়নে ২৪ জন চেয়ারম্যান, ২৯২ জন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল জেলার কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাকি ২ টি ইউনিয়ন সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউনিয়নে সীমানা জটিলতার কারনে নির্বাচন হচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..