× Banner
সর্বশেষ
জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে AI-ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই – মির্জা ফখরুল পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চালিত হবে বৈদেশিক সম্পর্ক -পররাষ্ট্রমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

কালীগঞ্জে ১১০ কর্মজীবী নারীদের মধ্যে চেক ও সার্টিফিকেট প্রদান

admin
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ :ঝিনাইদহের কালীগঞ্জে পল্লী সড়ক ও অবকাঠামো রক্ষানাবেক্ষণ কর্মসূচি-২ এর আওতায় ১১০ জন কর্মজীবী নারীদের মধ্যে চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে তাদের মধ্যে এ চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহনাজ পারভিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভাশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ারুল আজীম আনার প্রত্যক কর্মজীবী নারীদের মধ্যে ৩৬ হাজার ৯শ ৩৬ টাকার চেক ও সার্টিফিকেট তুলে দেন।
কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান জানান, কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে ১১০ জন কর্মজীবী নারী রাস্তার মাটি কাটা কাজ করতেন। তাদের দৈনিক মজুরীর ১৫০ টাকা থেকে তারা ৫০ টাকা করে সঞ্চয় জমা দিয়ে আসছিলেন। দুই বছর পর ব্যাংক লভ্যাংশসহ তারা এককালীন জনপ্রতি ৩৬৯৩৬ টাকার চেক পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..