× Banner
সর্বশেষ

কালীগঞ্জে সরকারী নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ে দিনব্যাপী ডিবেটিং বিতর্ক কর্মশালা অনুষ্টিত

admin
হালনাগাদ: রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥২০আগস্ট’২০১৭: কালীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ডিবেটিং বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা গ্রশাসনের আয়োজনে ও জাহেদী ফাউন্ডশনের সহযোগিতায় কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে রোববার দিনব্যাপী এ বিতর্ক কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার অশোক দে, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়ালীয়ার রহমান, সহকারী শিক্ষক শামীম উদ্দীন, মনোয়ার হোসেন অসিম, বাবুল আক্তার ও মানিক ঘোষ।

বিতর্ক কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সাধারন সম্পাদক নওরিন তাবাছুম স্নিগ্ধা, সহ- সাধারণ সম্পাদক তরিকল ইসলাম তুষার ও সাংস্কৃতি বিষায়ক সম্পাদক নাজমিন আক্তার কেয়া।

ডিবেডিং সোসাইটির কর্মকর্তারা জানান, জেলা বিতর্ক উৎসব ২০১৭ উপলক্ষে ঝিনাইদহের ৬ উপজেলায় ৪৮ টি প্রতিষ্ঠানে বির্তক কর্মশালা অনুষ্টিত হচ্ছে। এদের মধ্যে থেকে প্রতি উপজেলা থেকে ১ জন শিক্ষার্থীকে বাছাই করা হবে। এবয় ৬ উপজেলার বিজয়ী ৬ জন শিক্ষার্থী কে নিয়ে মূল বির্তক অনুষ্ঠানের অংশগ্রহন করবেন। শেষে প্রধান অতিথি এমপি আনার অত্র ভ’ষন বিদ্যালয়ে বির্তক কর্মশালায় বিজয়ী প্রশিক্ষণার্থীর হাতে একটি সনদপত্র তুলে দেন ।


এ ক্যটাগরির আরো খবর..