× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
কালীগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জের পাতিবিলা নামক স্থানে শ্যালো ইঞ্চিনচালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল ইমন। পথিমধ্যে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের সাদিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেলের সামনের চাকা বিচ্ছিন্ন হয়ে ইমন রাস্তার পাশে ছিটকে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর ইসলাম জানান, গুরুতর আহতাবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে যশোরে রেফার্ড করা হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, আহতাবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর যশোরে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..